মিন্টু ইসলাম:
অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ী বগুড়া জেলার শেরপুর থানা পুলিশের হাতে আটক মামলা দায়ের এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বগুড়া জেলার শেরপুর থানার এসআই (নিঃ) মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ইং-১৮/০৩/২০২৫ তারিখ বেলা ১২.০৫ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী মোঃ জান্নাতুল ফেরদৌস (৪৭), পিতা মোঃ আব্দুস সামাদ (গাজি), সাং-কৃষ্ণপুর, ইউপি-মির্জাপুর, থানা-শেরপুর, জেলা-বগুড়াকে তাহার বসত বাড়ির ভিতর আঙ্গিনা হইতে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম কথিত মাদকদ্রব্য শুকনা গাঁজা সহ আটক করিয়া তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন।
ইং-১৮/০৩/২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। থানার রেকর্ড পত্র ও সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় বর্নিত আসামী জান্নাতুল ফেরদৌস নিম্ন বর্নিত মামলা সমূহের সহিত জড়িত আছে-
১। (1GR74) বগুড়া এর শেরপুর থানার ,এফআইআর নং-১৯, তারিখ- ১২ আগস্ট, ২০২১; জি আর নং-৩০৪/২০২১, তারিখ- ১২ আগস্ট, ২০২১; সময়- রাত্রি ০০.১০ ঘটিকা। ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
২। (2YMN4) বগুড়া এর শেরপুর থানার ,এফআইআর নং-৬১, তারিখ- ২৯ মে, ২০১৮; জি আর নং-২৩৯/১৮, তারিখ- ২৯ মে, ২০১৮; সময়- ২২.৩০ ঘটিকা ধারা- ১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন।

