শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ঐতিহ্যবাহী ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক মিলাদ মাহফিল, নবীনবরণ ও এসএসসি ২০২৫ ব্যাচের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১০ টায় বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সহকারী প্রধানশিক্ষক খান মোঃ জাহাঙ্গীর মুজিবের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুস সালামের সঞ্চালনায় অনলাইনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইনুল ইসলাম মন্ডল। আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ছিদ্দিক হোসেন, রন্জু আহমেদ, সুরাই আহমেদ মিঠু, বিদায়ী শিক্ষার্থী আহাদ, রাফিয়া খাতুন প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক শাহ জামাল।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

