বগুড়া প্রতিনিধি:
বগুড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাখারিয়া পল্লীমঙ্গল বারুইপাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
১৪ জুলাই ২০২৫, সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাজ্জাদুল বারী সুমন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন,বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা বিএনপি আইন বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম, শাখারিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি সামছুল আলম মন্ডল, সহ সভাপতি ইখলাস হোসেন, সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান হাসান জাহিদ হেলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আলহাজ্ব শাজাহান আলী খান, আলহাজ্ব শাহিদুর রহমান, শাখারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,
সদর উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জামাল হোসেন,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,বিএনপি নেতা মশিউর রহমান সোহাগ, যুবনেতা শাকিল,বিপ্লব, সোহেল রানা, নাহিদ হাসান ইউপি সদস্য রানী মা, বজলার রহমান,ফটু মিয়া প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার। আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপন আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করবে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

