https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 6 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বিদেশে পাঠানোর নামে প্রতারণা ও মারধরের অভিযোগ, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি

admin
June 6, 2026 8:00 pm
Link Copied!


এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎বগুড়ার ধুনট উপজেলায় বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, প্রতারণা এবং পরবর্তীতে মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক কথিত আদম ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মকবুল হোসেন ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে ধুনট উপজেলার নিমগাছী এলাকার বাসিন্দা মো. পলাশ বিদেশে উচ্চ বেতনের চাকরির আশ্বাস দিয়ে মকবুল হোসেনের কাছ থেকে ভিসা ও বিদেশে পাঠানোর খরচ বাবদ প্রায় ৪ লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে তিনি মকবুল হোসেনকে কম্বোডিয়ায় পাঠালেও সেখানে গিয়ে ভুক্তভোগী জানতে পারেন, তার দেওয়া ভিসার মেয়াদ মাত্র তিন মাস এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্রও বৈধ নয় বলে অভিযোগ রয়েছে।

‎ভুক্তভোগীর দাবি, বিদেশে অবস্থানকালে এবং পরে দেশে ফিরে তিনি একাধিকবার অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সমাধান ও অর্থ ফেরতের চেষ্টা করেন। তবে অভিযুক্ত নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে বাধ্য হয়ে দেশে ফিরে আসেন তিনি।

‎অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার (৫ জুন ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে ধুনট উপজেলার বেড়েরবাড়ী বাবু বাজার এলাকায় উভয়ের মধ্যে এ বিষয়ে কথাকাটাকাটির একপর্যায়ে পলাশ ক্ষিপ্ত হয়ে মকবুল হোসেনকে মারধর করেন। এ সময় তার পকেটে থাকা প্রায় ৮০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে অভিযুক্ত প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
‎এ ঘটনায় ভুক্তভোগী সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

‎এ বিষয়ে ধুনট থানার এএসআই মো. সেলিম শেখ বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
‎স্থানীয় সচেতন মহল মনে করছেন, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণার ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের প্রতারণা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধি এবং বিদেশগামীদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।