https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 11 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

‎সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনের জন্মদিনে ধুনটে কেক কাটা ও দোয়া মাহফিল

admin
June 11, 2026 7:12 pm
Link Copied!

  • এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নির্বাচিত সাবেক সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. ফজলুর রহমান খোকনের জন্মদিন উপলক্ষে বগুড়ার ধুনটে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎ বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বিকেলে ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এস.এম. রানার উদ্যোগ ও নেতৃত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে ফজলুর রহমান খোকনের দীর্ঘ রাজনৈতিক পথচলা, সাংগঠনিক দক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয়। তারা বলেন, দলের দুঃসময়ে তাঁর নেতৃত্ব ও ত্যাগ বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে।

‎এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা এম.এম রানা, সাংবাদিক এম.এ রাশেদসহ অন্যান্য বক্তারা ফজলুর রহমান খোকনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

‎পরে জন্মদিনের কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের সফলতা কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র, শান্তি, সমৃদ্ধি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা ফজলুর রহমান খোকনের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জাতীয় রাজনীতিতে তাঁর আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।