https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 4 April 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে যুবকের কারাদণ্ড

admin
April 4, 2023 12:10 am
Link Copied!

এম,ডি রেজওয়ান আলী দিনাজপুর জেলা প্রতিনিধি-

দিনাজপুর বিরামপুর উপজেলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ফারুক হোসেন (২৮) নামের একজনকে আটক করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের মৌপুকুর গ্রামের কাবাজ উদ্দিনের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার। বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত হলেন,নেত্রকোনা জেলার পূর্বধলা থানার গলাকাটা ইউনিয়নের শুবকাই গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে ফারুক হোসেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে উপজেলার খানপুর ইউনিয়নের মৌপুকুর গ্রামের কাবাজ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ফারুক হোসেন ২ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়।

এসময় বিরামপুর থানার সাব- ইন্সেপ্টের এরশাদ মিয়া ও সঙ্গীয় ফোর্স অভিযানে উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে সার্বিক সহযোগীতা করেন বলে জানা যায়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।