https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 27 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

যে নেতৃত্ব সংগঠনকে গড়বে, বিভাজন নয়, একতা আনবে, দখল নয় স্বচ্ছতা আনবে, অন্ধকার নয়- সাংবাদিক কালাম আজাদ

admin
June 27, 2025 4:44 pm
Link Copied!

সাংবাদিক কালাম আজাদ,

যে নেতৃত্ব সংগঠনকে গড়বে, বিভাজন নয়, একতা আনবে, দখল নয় স্বচ্ছতা আনবে, অন্ধকার নয়।-সেই নেতৃত্বের দাবীদার আমি একা নই আপনারা সবাই।
বগুড়ার সাংবাদিক কালাম আজাদ।

সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি জীবনদর্শন। এটি এমন এক পেশা, যেখানে ব্যক্তি নয়, সমাজ কথা বলে। যেখানে নিজের স্বার্থ নয়, সর্বজনের সত্য উঠে আসে। সাহস, নিরপেক্ষতা এবং আপসহীন নেতৃত্বের দৃঢ়তা সাংবাদিকদের বন্ধন অটুট রাখতে ভূমিকা পালন করে। এটি একটি দায়িত্ব, একটি অঙ্গীকার।

উত্তরবঙ্গের সাংবাদিকদের ঐতিহাসিক প্লাটফর্ম বগুড়া প্রেসক্লাব শুধু একটি ভবন নয়; এটি এখন এই অঞ্চলে একটি প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। এখান থেকেই জাতির জাগ্রত বিবেক সাংবাদিক তৈরি হয়ে বীরদর্পে দেশের সেবা করে যাচ্ছে।
বগুড়া প্রেসক্লাব এটি আপনার/আমার মর্যাদার ছাদ, আমাদের অভ্যন্তরীণ সংহতির প্রতীক। এই সংহতিকে ধারন করে এগিয়ে চলা বগুড়া প্রেসক্লাবের ভোটে যোগ্য নের্তৃত্ব নির্বাচিত হলে প্রতিটি সাংবাদিকের মর্যাদা আরও বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি।

উত্তরাঞ্চলের সাংবাদিকতার প্রাণকেন্দ্র; এই ক্লাব আমাদের সুখ-দুঃখের সাথি। এই ক্লাব আমাদের আত্মপরিচয়। আর এই ক্লাবকে নতুন আলোয়, নতুন স্পন্দনে জাগিয়ে তুলতেই আমি সাধারণ সম্পাদক নির্বাচন করছি। সেখানে আপনাদের মূল্যবান ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আমি আপনাদের বিশ্বাস চাই, বগুড়া প্রেসক্লাবকে এগিয়ে নিতে সমন্বয়ের দরকার। আমি এই ক্লাবের সমন্বয়ে দীর্ঘ পথে হাঁটছি বহু বছর ধরে। আমি বিশ্বাস করি সেই সমন্বয়ের জুতসই সময়ের সামনে আমরা দাঁড়িয়ে। এখানে দরকার আপনার মূল্যবান সিদ্ধান্ত। তীব্র রোদ, বৃষ্টি, প্রতিকূলতার মধ্যে সহকর্মীদের পাশে ছিলাম। কথা দিচ্ছি আগামীতেও থাকব।

আমাদের ক্লাবে অনেক সম্ভাবনা আছে, আছে অনেক ত্যাগের ইতিহাস। এই সম্ভবনাকে এগিয়ে নিতে এখন দরকার যোগ্য নেতৃত্ব; যে নেতৃত্ব সংগঠনকে গড়বে, বিভাজন নয়, একতা আনবে, দখল নয়; স্বচ্ছতা আনবে, অন্ধকার নয়। সেই নেতৃত্বের দাবিদার আমি একা নই, দাবিদার হচ্ছেন আপনারা সবাই, আমি শুধু আপনাদের বন্ধু হয়ে পাশে থেকে সম্ভাবনাকে এগিয়ে নিতে চাই।
প্রিয় সহকর্মীবৃন্দ,

আমার জীবনে অনেক প্রলোভন এসেছে, এসেছে হুমকি, মামলা, গ্রেপ্তার—কিন্তু আমি মাথা নত করিনি। যখন কলমের স্বাধীনতা নিয়ে আন্দোলনে নেমেছি, তখন পাশে ছিলেন আপনারা। আপনাদের ভালোবাসা আর আস্থাই আমার শক্তি। আগামীকাল একটি সিদ্ধান্ত শুধু আমাকে নয়, আমাদের ভবিষ্যতকে গড়ে দেবে।
চলুন, সম্মিলিতভাবে এই পেশাকে আরও গৌরবময় করে তুলি; যেখানে দেশ গড়ার কারিগর তৈরি হবে।
কালাম আজাদ
সংবাদকর্মী, দৈনিক দিনকাল, বাসস,
সমন্বয়ক,
বিএনপি মিডিয়া সেল
রংপুর ও রাজশাহী বিভাগ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।