Dhaka ১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার শাজাহানপুরে দুবলাগাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

‎বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের দুবলাগাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার (২৩ নভেম্বর ২০২৬) রাতে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।
‎
‎মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক শাহীন এবং জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
‎
‎এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবালসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
‎
‎মাহফিলে বক্তারা বলেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি বিকাশের অন্যতম কেন্দ্র। তাই মসজিদের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রসার এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোরশেদ মিল্টন দুবলাগাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
‎
‎অনুষ্ঠানে স্থানীয় এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মাহফিলটি অনুষ্ঠিত হয়।
‎

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়ার শাজাহানপুরে দুবলাগাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে দুবলাগাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

Update Time : ১২:২৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬