https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 19 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতি নির্বাচনে ২০ আগস্ট লড়বেন মির্জা ফখরুল ও অলি আহমেদ- নির্বাচন কমিশন

admin
August 19, 2026 12:28 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। প্রার্থীরা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী এদিন ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বৈধ ঘোষিত দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত্যাহার না করায় আগামী ২০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসি সচিব জানান, জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোট শুরুর আগে সংসদ সদস্যদের ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে অবহিত করবেন।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী থাকবে। সংসদ সদস্যরা নির্ধারিত স্থানে স্বাক্ষর করে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ব্যালট নির্ধারিত বাক্সে জমা দেবেন।
বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনা শুরু হবে। কতজন ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ ও বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে—এসব হিসাব করা হবে। বৈধ ভোটের মধ্যে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীকে সংসদ কক্ষেই প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করা হবে। পরে ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হবে।

আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া চার ধাপে সম্পন্ন হচ্ছে—মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহার ও ভোটগ্রহণ। এর মধ্যে তৃতীয় ধাপ শেষ হয়েছে। এখন ২০ আগস্ট ভোটগ্রহণের মধ্য দিয়ে চূড়ান্ত ধাপ সম্পন্ন হবে। তিনি বলেন, ৩৫ বছর পর এমন একটি নতুন অভিজ্ঞতার জন্য সবাই অপেক্ষা করছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।