দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ‘বরবাদ’ সিনেমার নির্মাতা বরিশালের মেহেন্দিগঞ্জের ছেলে মেহেদী হাসান হৃদয়। অনেকেরই অজানা, পরিচালনার পাশাপাশি তিনি ছোটপর্দার একজন অভিনেতা। ভক্তদের প্রশ্ন, আবার কবে অভিনয়ে ফিরবেন এই তারকা?
সম্প্রতি এক সাক্ষাৎকারে হৃদয় বলেন, “আপাতত অভিনয় নিয়ে ভাবছি না। ইন ফিউচারেও অভিনয় নিয়ে ভাবছি না। আমি নির্মাণটাই করতে চাই। নির্মাণের মাধ্যমেই সকলের ভালোবাসা পেতে চাই।“
২০১২ সালে শোবিজে পা রাখেন হৃদয়। সহকারী হিসেবে কাজ করেন প্রায় ৩ বছর। এরপর আত্মপ্রকাশ করেন পরিচালক হিসেবে। নির্মাণ করেন আড়াইশরও বেশি নাটক। গত ঈদে মুক্তি পেয়েছে তার নির্মিত প্রথম সিনেমা ‘বরবাদ’।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

