https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 28 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

শেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা

admin
July 28, 2025 7:29 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:

শেরপুর সদর উপজেলা বিএনপি ও শেরপুর পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। ২৭ জুলাই রোববার দুপুরে শেরপুর জেলা শহরের খরমপুরস্থ হোটেল নির্ঝর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম কমিটি ঘোষণা করেন। ১০১ সদস্য বিশিষ্ট শেরপুর সদর উপজেলা কমিটিতে আলহাজ্ব হযরত আলীকে আহ্বায়ক ও সাইফুল ইসলামকে সদস্য সচিব করা হয়। অপরদিকে শেরপুর পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটিতে এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান (পিপি) কে আহ্বায়ক ও মোহাম্মদ জাফর আলীকে সদস্য সচিব করা হয়।

সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়কগণ হলেন- এস এম শহিদুল ইসলাম, মোঃ শফিউল আলম চাঁন, মোঃ আব্দুল হামিদ, এ এস এম রফিকুল আলম শিপন, মোঃ ছানুয়ার হোসেন ছানু, মোঃ আব্দুল মালেক, মোঃ সাইফুল ইসলাম শ্যামল, মোসাম্মৎ পপি আখতার।

অপরদিকে শেরপুর পৌর কমিটির আহ্বায়কগণ হলেন- আলহাজ্ব এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, মোঃ রেজাউল করিম রুমি, মোঃ এমাদাদুল হক মধু, মোঃ হাসানুর রেজা জিয়া, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোঃ উমর ফারুক রাহাত, মোঃ আমিনুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম মিঠু, মোঃ সাদেক মিয়া, মোঃ রবিউল আলম সজিব, মোঃ ফখরুল ইসলাম।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, আতাহারুল ইসলাম আতা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম স্বপন, থানা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল সদস্যদের সাথে দীর্ঘ আলোচনা করে সকলের ঐক্যমতের ভিত্তিতে এবং সাংগঠনিক টিমের সৎ পরামর্শে শেরপুর সদর ও শেরপুর পৌরসভার কমিটি ঘোষণা করেছি। বাকি সাতটি ইউনিটের কমিটি অতি দ্রুতই ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, শেরপুরের রাজনৈতিক অঙ্গনে আমরা স্বচ্ছতা ফিরিয়ে আনতে চাই। আমরা নিজেরা দুর্নীতি করবো না। কাউকে দুর্নীতি করতে দিবো না। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিবো।

এছাড়াও নবগঠিত পৌর কমিটির আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, বিএনপি প্রতি আমার দীর্ঘদিনের ত্যাগের ফল আজ পেলাম। আমার উপর যে দায়িত্ব দেয়া হয়েছে আমি যথাযথভাবে পালন করবো। আমি নিজে মহল্লায় মহল্লায় গিয়ে ৯টি ওয়ার্ডের কমিটি দ্রুতই উপহার দিবো। আমি জেলা বিএনপি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, গত ৯ জুলাই জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় ৫টি উপজেলা ও ৪টি পৌরসভা সহ মোট ৯টি ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।