https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 25 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল

admin
October 25, 2026 7:04 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎রোববার (২৫ অক্টোবর) বাদ আসর বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে পরিবারের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম শেষে বিশেষ মোনাজাত করা হয়। এতে ব্যারিস্টার জাইমা রহমানের জীবনের সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনা করা হয়।
‎
‎দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী বেলাল, জেলা বিএনপির সহসভাপতি আহসানুল তৈয়ব জাকির ও এম আর ইসলাম স্বাধীন।
‎
‎এ ছাড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও কে এম খায়রুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামু ও শেখ তাহাউদ্দিন নাহিন, সহসাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর গেদা, শামীম রেজা শামীম ও আরফানুর রহমান রেন্টুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক আবু হাসানও অংশ নেন।
‎
‎পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, রাকিবুল ইসলাম শুভ, সৈয়দ আব্দুল গফুর দারা, সাইদুজ্জামান শাকিল, আলামিন সরকার ও উজ্জল হোসেন।
‎
‎অনুষ্ঠানের শেষপর্যায়ে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম আব্দুল্লাহ মোনাজাত পরিচালনা করেন। এ সময় ব্যারিস্টার জাইমা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।