দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
অদ্য ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে সিআইডি সদর দপ্তর, ঢাকায় সিআইডি প্রধান অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশের মাইগ্রেশন অ্যাটাশে Mr. Giuseppe Di Giovanni এবং ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের প্রতিনিধি Ms. Francesca Cazan সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির মধ্যে অবৈধ অভিবাসন প্রতিরোধ ও দমন, এ-সংক্রান্ত অপরাধ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহের মধ্যে সমন্বয় জোরদারসহ ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সিআইডির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

