https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 28 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

কাচ্চি ডাইনকে ৪০ হাজার টাকা জরিমানা, ফাঙ্গাসযুক্ত চাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগ

admin
June 28, 2026 5:14 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরের ইয়াকুবিয়া মোড়ে অবস্থিত কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
‎রোববার (২৮ জুন ২০২৬) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে রেস্টুরেন্টটির রান্নাঘর ও স্টোররুমে একাধিক স্বাস্থ্যবিধি লঙ্ঘনের চিত্র উঠে আসে। অভিযানে দেখা যায়, কাঁচা মাছ ও মাংসের সঙ্গে টক দই, মসলা এবং অন্যান্য খাদ্যসামগ্রী একই ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছে, যা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার নীতিমালার পরিপন্থী।

‎এছাড়া পরিদর্শনের সময় ফাঙ্গাসযুক্ত ও নষ্ট বাসমতি চাল দিয়ে কাচ্চি প্রস্তুতের প্রমাণ পাওয়া যায় বলে জানায় ভোক্তা অধিদপ্তর। রান্নাঘর ও স্টোররুমে ইঁদুর এবং টিকটিকির অবাধ বিচরণ, পাশাপাশি খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের বিভিন্ন সরঞ্জামে তাদের মলমূত্রের উপস্থিতিও লক্ষ্য করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়।
‎এসব অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধির স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কাচ্চি ডাইন, বগুড়া-কে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‎অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে র‌্যাব-১২ এবং জেলা পুলিশ।
‎ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সকল খাদ্য ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাদ্য সংক্রান্ত আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।