https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 28 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতা ছুরিকাহত, অভিযুক্ত জনতার হাতে আটক

admin
June 28, 2026 5:04 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক যুবদল নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। রোববার (২৮ জুন ২০২৬) সকাল ১০টার দিকে শালফা-গজারিয়া সড়কের একটি সেতুর ওপর এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, খানপুর ইউনিয়নের শালফা গ্রামের মো. উজির আকন্দের ছেলে ও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. এরশাদ আলী সকালে আর্জেন্টিনার খেলা দেখে বাড়ি ফিরছিলেন। পথে আগে থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের মো. নুরনবীর ছেলে মো. রাব্বি (১৭) তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার সময় রাব্বি ধারালো অস্ত্র দিয়ে এরশাদ আলীর পিঠ, বুক ও হাতে এলোপাতাড়ি আঘাত করে। স্থানীয়রা তাকে রক্ষায় এগিয়ে এলে অভিযুক্ত তাদের প্রতিও হামলার চেষ্টা করে। পরে আশপাশের লোকজন একত্রিত হয়ে রাব্বিকে আটক করেন। প্রথমে তাকে স্থানীয় বিএনপির কার্যালয়ে রাখা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।
গুরুতর আহত এরশাদ আলীকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

অভিযুক্ত রাব্বি পুলিশের উপস্থিতিতে সাংবাদিকদের বলেন, “এরশাদের সঙ্গে আমার আগের একটি ঝামেলা ছিল। সেই কারণেই তাকে মারধর করেছি।”
খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এ ধরনের সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম বলেন, “ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে রেখেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।