ঢাকা প্রতিনিধি:
ঢাকা, ১৯ আগস্ট ২০২৬: ক্যাপস্টোন কোর্স ২০২৬/২-এর পাঠ্যক্রমের অংশ হিসেবে ৩৯ সদস্যের একটি বিশিষ্ট প্রতিনিধি দল সশস্ত্র বাহিনী বিভাগ (AFD) পরিদর্শন করেছে।
প্রতিনিধি দলে সংসদ সদস্য, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাবিদ, কূটনীতিক, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী নেতা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট গবেষকরা ছিলেন।
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি প্রতিনিধি দলটিকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে প্রতিনিধি দলকে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে অবহিত করা হয়। পরে একটি প্রাণবন্ত ও খোলামেলা মতবিনিময় অধিবেশন অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলের প্রধান মেজর জেনারেল মো. রাশেদ আমিন, ওএসপি, আরসিডিএস, এনডিসি, পিএসসি (অব.) এ ধরনের তাৎপর্যপূর্ণ পরিদর্শন আয়োজনের জন্য পিএসওকে আন্তরিক ধন্যবাদ জানান।
জবাবে পিএসও ক্যাপস্টোন কোর্সের অন্যতম গুরুত্বপূর্ণ পরিদর্শনস্থল হিসেবে সশস্ত্র বাহিনী বিভাগকে নির্বাচিত করায় ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

