
বগুড়ার সোনাতলা উপজেলার বাসিন্দা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য কে.এস.এম. মোস্তাফিজুর রহমানকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে ঢাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
গ্রেপ্তার কে.এস.এম. মোস্তাফিজুর রহমান বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের বাসিন্দা। তিনি একজন পরিচিত ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা। তিনি ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং ওয়ান ফার্মা লিমিটেডের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি বাংলাদেশ অ্যাগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএমএ) সভাপতি।
রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি দেশের কৃষি উপকরণ ও ওষুধশিল্প খাতেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। ব্যবসায়িক ও সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে তিনি সংশ্লিষ্ট মহলে পরিচিত।
তবে কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার: 



















