https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 7 April 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর বিরামপুরে ডায়াবেটিস অ্যাণ্ড হেলথ কেয়ার সেন্টারের ইফতার ও দোয়া মাহফিল

admin
April 7, 2023 9:51 pm
Link Copied!

এম,ডি রেজওয়ান আলী দিনাজপুর জেলা প্রতিনিধি-

দিনাজপুর বিরামপুরে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রোজা শীর্ষক আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) কলেজ বাজার ডায়াবেটিস অ্যাণ্ড হেলথ কেয়ার সেন্টারে কলেজ বাজারে এই আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ডায়াবেটিস অ্যাণ্ড হেলথ কেয়ার সেন্টারের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাদ্দিস ডক্টর এনামুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডায়াবেটিস অ্যাণ্ড হেলথ কেয়ার সেন্টারের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম,সিনিয়র মেডিক্যাল অফিসার ডা.আতিয়ার রহমান, মেডিক্যাল অফিসার ডা.শাহ আলম সাজিদ,পাউশগাড়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মামুনুর রশীদ,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, বিরামপুর সরকারি কলেজের সাবেক প্রভাষক ডা.দারাসতুল্লাহ,ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিরামপুর শাখার ব্যবস্থাপক ফেরদৌস ওয়াহিদ,কাটলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান মণ্ডল, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন সহ অনেকে।

আলোচনা সভা শেষে ইফতার অনুষ্ঠানে দেশ ও জাতির জন্য মোনাজাত করা হয়। এসময় মোনাজাত পরিচালনা করেন ডায়াবেটিস অ্যাণ্ড হেলথ কেয়ার সেন্টারের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। আলোচনা সভা ও ইফতার মাহফিলে চিকিৎসক,শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,শিক্ষক,গণমাধ্যমকর্মী, সূধীমণ্ডলী প্রমুখ গণ উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।