Dhaka ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ বছর পর শ্বশুরবাড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৪ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী রংপুরে আসার বিষয়টি নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল।

তিনি জানান, প্রধানমন্ত্রী ২৬ ডিসেম্বর রংপুরে আসছেন। এটি দলীয় ফোরাম থেকে নিশ্চিত করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী তারাগঞ্জ উপজেলা কলেজ মাঠে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। এরপর তিনি রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এর আগে প্রধানমন্ত্রী তার শ্বশুরবাড়ি জয়সদনে অবস্থান করবেন এবং সেখানেই দুপুরের খাবার খাবেন।

রংপুরে প্রধানমন্ত্রীর দুটি জনসভার প্রস্তুতি বিষয়ে অধ্যাপক মাজেদ আলী বাবুল বলেন, রংপুর জেলা আওয়ামী লীগ সবসময় প্রস্তুত। আমরা এরমধ্যে আলোচনা করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করবো। আশা করছি জনসভায় বিপুলসংখ্যক লোক সমাগম হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এই দুটি আসনের নির্বাচনী জসভায় বক্তব্য দিয়েছিলেন। এসময় তিনি পীরগঞ্জে শ্বশুরবাড়িও যান। চলতি বছরের ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় যোগ দিলেও এদিন পীরগঞ্জে যাননি প্রধানমন্ত্রী। পাঁচ বছর পর নির্বাচনী জনসভায় যোগ দিতে আবারো শ্বশুরবাড়ি আসার খবরে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ দেখা দিয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

পাঁচ বছর পর শ্বশুরবাড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা!

আপডেটের সময় : ১২:৩০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩