https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 8 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া আদমদীঘিতে গাঁজা-টাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার ভ্রাম্যমাণ আদালতে একজনের ৬ মাস, অপরজনের ১২ মাসের কারাদণ্ড

admin
September 8, 2026 9:19 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. বাঁধন হোসেন (১৮) এবং সান্তাহারের চা বাগান এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মো. লিটন হোসেন (৪০)।
অভিযানকালে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও পাঁচটি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেপ্তার দুজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে দুজনকেই এক হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের প্রত্যেককে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত আদেশ দেন।

ডিএনসি সূত্রে জানা যায়, মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আদমদীঘিতেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রেখে তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।