https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 8 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার নন্দীগ্রামে অবৈধ পিরানহা বিক্রি, দুই মাছ বিক্রেতাকে জরিমানা

admin
September 8, 2026 8:20 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পিরানহা মাছ বিক্রির অভিযোগে দুই মাছ বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের কাছ থেকে ২৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে।

মৎস্যবিষয়ক আইন বাস্তবায়ন ও নিষিদ্ধ মাছের বিক্রি বন্ধে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নন্দীগ্রাম বাজার ও উপজেলার ধুন্দার বাজারে অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম বাজার ও ধুন্দার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় বাজারে অবৈধভাবে পিরানহা মাছ বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরে দুই মাছ বিক্রেতার কাছ থেকে প্রায় ২৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাছ বিক্রেতাকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার এ জরিমানা করেন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানি দাস।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রোহান সরকার জানান, মৎস্যবিষয়ক আইন বাস্তবায়ন এবং নিষিদ্ধ ও ক্ষতিকর প্রজাতির মাছের বিক্রি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজারে অবৈধভাবে পিরানহা বা নিষিদ্ধ মাছ বিক্রি করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।