https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 8 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

গাভি মিশন কর্মশালা ২০২৬-এ অংশ নিল আইইডিসিআর

admin
September 8, 2026 9:45 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বাংলাদেশের টিকাদান কর্মসূচি শক্তিশালীকরণ ও গাভি সহায়তা-পরবর্তী প্রস্তুতি নিয়ে আয়োজিত গাভি মিশন কর্মশালা ২০২৬-এ অংশ নিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

৬ ও ৭ সেপ্টেম্বর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশের টিকাদান কর্মসূচি শক্তিশালীকরণ ও গাভি সহায়তা থেকে উত্তরণের প্রস্তুতি’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় আইইডিসিআরের পরিচালক ডা. কাজী আহমেদ জাকিসহ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), গাভি, ইউনিসেফ, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় বাংলাদেশের টিকাদান কর্মসূচির অর্জন ধরে রাখা, জাতীয় টিকাদান কর্মসূচিকে আরও শক্তিশালী করা এবং গাভির সহায়তা থেকে একটি পরিকল্পিত, কৌশলগত ও টেকসই উত্তরণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া রোগ নজরদারি, টিকাদান-সংশ্লিষ্ট জনস্বাস্থ্য কার্যক্রম এবং তথ্য-প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে আইইডিসিআরের ভূমিকা আরও জোরদার করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় আইইডিসিআরের অংশগ্রহণ দেশের টিকাদান কর্মসূচি ও রোগ নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করার পাশাপাশি জনস্বাস্থ্য কার্যক্রমে তথ্য-প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে প্রতিষ্ঠানটির চলমান অঙ্গীকারের প্রতিফলন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।