এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাশকতারসহ ৪টি মামলার আসামি হাসান আহমেদ জেমস মল্লিককে (৫৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার (৩ই ফেব্রুয়ারী) সন্ধ্যা রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালে সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের গাড়ি বহরে হামলা চালিয়ে ভাংচুর, উপজেলা বিএনপির দোয়া মাহফিলে হামলা চালিয়ে কার্যালয় ভাংচুর ও নেতাকর্মীদের মারপিট, আসাদুল ইসলাম নামে এক বিএনপি নেতার উপর হামলা চালিয়ে হত্যা চেষ্টা ও তার মাছের ঘেরে পাশে একটি টিনের ঘরে অগ্নিসংযোগ ও মালামাল চুরিসহ ৪টি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মল্লিক। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সে নিজ বাড়িতে আত্মগোপন রয়েছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম জানান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মল্লিকের নামে নাশকতা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগসহ ৪টি মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

