https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 21 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শাজাহানপুরে বিয়েতে বিলম্ব, অভিমানে যুবকের আত্মহত্যা

admin
June 21, 2026 6:08 pm
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিয়ে নিয়ে বাবা-মায়ের প্রতি অভিমান করে আকাশ (২৪) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গত শনিবার (২০ জুন ২০২৬) সন্ধ্যা থেকে রাতের কোনো এক সময়ে উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া মন্ডলপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আকাশ উপজেলার নয়মাইল হাট এলাকার সবজি ব্যবসায়ী সবুজ মিয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায় হলেও দীর্ঘ প্রায় ১০ বছর ধরে বামুনিয়া মন্ডলপাড়া গ্রামের মোখলেছার রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন তারা।

‎স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, আকাশ বেশ কিছুদিন ধরে বিয়ের জন্য বাবা-মায়ের কাছে অনুরোধ জানিয়ে আসছিলেন। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তার বিয়ের বিষয়টি বারবার পিছিয়ে যাচ্ছিল। এ নিয়ে তিনি মানসিকভাবে হতাশ ও অভিমানী হয়ে পড়েন বলে স্বজনরা জানিয়েছেন।

‎শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টার মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়নকক্ষের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন আকাশ। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্বজনদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

‎খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যুবকের অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।

‎পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।