https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 21 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে অভিযান, নারীর ভ্যানিটি ব্যাগ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার ও গ্রেফতার ১

admin
June 21, 2026 11:36 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া। উদ্ধার করা হয়েছে ৭০০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন। মাদকের এই চালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয়। এ ঘটনায় উবনি মোছাঃ জরিনা (৫০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২১ জুন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঢাকা থেকে বগুড়াগামী আর-কে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

ডিএনসির কর্মকর্তারা জানান, বাসের বি-৪ নম্বর সিটে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা নারী যাত্রী উবনি মোছাঃ জরিনার দেহ ও তার সঙ্গে থাকা কালো রঙের ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জরিনা লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কুমলীহাট ইউনিয়নের বালাপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ তাহিদুল আলম বাদী হয়ে শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ডিএনসি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকের চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেলে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।