https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 21 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় আটক প্রায় ২ হাজার বাংলাদেশিকে মুক্তির চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

admin
June 21, 2026 11:04 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্কঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মালয়েশিয়ায় বিভিন্ন কারণে কারাগারে আটক থাকা প্রায় দুই হাজার বাংলাদেশিকে মুক্ত করার জন্য সরকার চেষ্টা চালাবে। পাশাপাশি দেশটিতে বাংলাদেশি শ্রমবাজার আরও সম্প্রসারণে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করা হবে।

রোববার (২১ জুন) দিবাগত রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় দক্ষ জনশক্তি পাঠাতে দেশের টেকনিক্যাল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করা হবে। এছাড়া আগামী এক বছরে মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়া শ্রমিকদের মৌলিক আরবি ভাষা শিক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, শিশুদের নিজস্ব স্বকীয়তা বজায় রেখে গড়ে তোলার ব্যবস্থা করা হবে। স্কুলের পাঠ্যক্রমে পাঁচটি খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হবে এবং শিক্ষার্থীদের এসব বিষয়ে কৃতকার্য হতে হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য হিসেবে গড়ে তুলতে পাঁচটি ভাষা শেখানোর পরিকল্পনার কথাও জানান তিনি, যেখানে ইংরেজি ভাষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

প্রবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আইনের সীমার মধ্যে থেকে তাদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করবে। তিনি সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে সব পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার।

ব্যক্তিগত প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার পরিবারের সঙ্গে অতীতে যা ঘটেছে, তার জন্য তিনি কোনো প্রতিশোধ নিতে চান না। বরং ধৈর্য ও দায়িত্ববোধের সঙ্গে দেশ গঠনের কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সমাবেশের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী ব্যক্তিগত দাবি-দাওয়ার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।