এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দী ৪ নম্বর ওয়ার্ডে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে মো. রিপনের মেয়েসহ অনেকে বর্তমানে সারিয়াকান্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে অসুস্থ রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সারিয়াকান্দি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম ফুল।
এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি চিকিৎসাসেবার বিষয়ে খোঁজ নেন এবং অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করেন।
রোগীদের এমন অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করে তিনি তাঁদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ধৈর্য ধারণের আহ্বান জানান। অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব উল্লেখ করে তিনি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও যত্ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
মো. সিরাজুল ইসলাম ফুল সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মানবিক দায়িত্ববোধ থেকে অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর তাঁর এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসনীয়।

