এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসন, বগুড়ার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’য় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং অপরাধ নিয়ন্ত্রণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।
জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব এ ধরনের সভায় বিশেষভাবে গুরুত্ব পায়।
সভায় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

