https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 22 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজ নিলেন সাবেক এমপি লালু

admin
September 22, 2026 8:35 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অসহায় ও বিভিন্ন এলাকার রোগীদের দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এ সময় রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে খোঁজ নেন তিনি।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে রয়েছেন ধুনট উপজেলার সাতবেগী গ্রামের আঞ্জু মনোয়ারা বেগম, শাজাহানপুরের বেতগাড়ী গ্রামের হোসনে আরা বেগম, নশিপুর ইউনিয়নের বাগবাড়ী নিজগ্রামের ওমর আলী, বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামের ছাত্রদল নেতা শিহাব বাবুর নবজাতক কন্যাশিশু, তল্লাতলা গ্রামের জিয়াউর রহমান, নাটোর সদরের সাইফুল ইসলাম, শাহজাহানপুরের নগরহাট গ্রামের আজল হক, নশিপুরের বাগবাড়ী গ্রামের জুলেখা বেগম ও ধুনটের খাটিয়াবাড়ী গ্রামের তাছিন খন্দকার।

এছাড়া বগুড়া সদরের নিশিন্দারা এলাকার সেলিনা পারভিন, বালিয়াদিঘী ইউনিয়নের তরুনীহাট গ্রামের রিপন দাস, গাবতলী পশ্চিমপাড়ার রেশমি আক্তার, মালিয়ানডাঙ্গা গ্রামের রহিমা বেগম, দক্ষিণপাড়া ইউনিয়নের পশ্চিমপাড়ার মহসিনা আক্তার, উজগ্রামের শাপলা বেগম, শেরপুরের গোপালপুর গ্রামের শেফালী রানী, গোকুল ইউনিয়নের ধাওয়াকোলা গ্রামের দেলোয়ারা বেগম, কলাকোপা গ্রামের বাদশা মিয়া, রাজাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রতন মিয়া, কাগইল ইউনিয়নের আহম্মেদপুর গ্রামের মেহের আলী, খোট্টাপাড়া ডোমরকুটি গ্রামের সাইফুল ইসলাম, দুপচাঁচিয়ার কন্ডপাড়া গ্রামের বাদল মিয়া, কলাকোপা উত্তরপাড়ার মুনসুর আলী, জয়ন্তীবাড়ী গ্রামের নাছিম উদ্দিন, দুর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ী গ্রামের সীমা আক্তার এবং গোবিন্দগঞ্জ উপজেলার কাজলসহ বিভিন্ন এলাকার রোগীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোগীদের খোঁজখবর নেওয়ার সময় তাদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন সাবেক সংসদ সদস্য লালু। এ সময় উপস্থিত নেতাকর্মীরা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

পরিদর্শনকালে অধ্যাপক ডা. রেজাউল আলম জুয়েল, ডা. আব্দুল্লাহ আল মুতী সুবর্ণ, বিএনপি নেতা খাইরুল ইসলাম, আসাদুজ্জামান অটল, যুবদল নেতা মিল্টন হোসাইন, মোহতাছিন বিল্লা মুন, উচ্চমান সহকারী শাহীনুর ইসলাম শাহীন, অফিস সহকারী মিজানুর রহমান আলম, রুহুল ইউসুফ মঞ্জু, ওয়ার্ড মাস্টার ইসমাইল হক রুবেল, ওয়ার্ডবয় মাছুদুর রহমান মাসুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।