https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 22 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার আদমদীঘিতে উপজেলা ছাত্রলীগ সভাপতি সাকিব গ্রেপ্তার

admin
June 22, 2026 5:13 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘিতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি মো. সাকিব হোসেনকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি বড় আকারের রঙিন ব্যানার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ জুন ২০২৬) ভোররাতে আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তালসন গ্রামের কালীবাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় একটি চায়ের দোকানের পেছনে বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৩৫ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীকে গোপন বৈঠকে অংশ নিতে দেখা যায় বলে দাবি পুলিশের।

‎পুলিশের ভাষ্যমতে, আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, মহাসড়কে চলাচলকারী যানবাহনে হামলা-ভাঙচুর, সরকারি স্থাপনা ক্ষতিসাধন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনার উদ্দেশ্যে তারা সেখানে সমবেত হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে সাকিব হোসেনকে আটক করা হয়।

‎গ্রেপ্তার সাকিব হোসেন আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সভাপতি। তিনি উপজেলার তালসন গ্রামের বাসিন্দা এবং মো. ওসমানের ছেলে।
‎এ ঘটনায় আদমদীঘি থানায় মামলা নং-২০, তারিখ ২২ জুন ২০২৬, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারা এবং সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৬(২) ও ২৭(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

‎আদমদীঘি থানার এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
‎পুলিশের দাবি করা অভিযোগের বিষয়ে অভিযুক্ত বা তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।