https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 22 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

রাতেই মাঠে নামছে আর্জেন্টিনা, এক ম্যাচেই তিন রেকর্ড ভাঙতে পারেন মেসি!

admin
June 22, 2026 11:33 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ অভিযান শুরু করেছে দারুণভাবে। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩–০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। সেই ম্যাচে হ্যাটট্রিক করেন মেসি। যেটা কিনা তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। আজ রাতে সর্বোচ্চ গোল তো বটেই, সবমিলিয়ে তিনটি রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনা অধিনায়ক।

এই হ্যাটট্রিকের মাধ্যমে আর্জেন্টাইন মহাতারকা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে ফিফা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সমতায় পৌঁছান। ক্লোসা চারটি বিশ্বকাপ আসরে ১৬টি গোল করেছিলেন, আর মেসি খেলছেন তার ষষ্ঠ বিশ্বকাপ। এছাড়া বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ২৭ ম্যাচ খেলার রেকর্ডও মেসির দখলে। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডও রয়েছে তার নামের পাশে।

চলমান আসরে আর্জেন্টিনা তাদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে। আজ বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটন ডালাস স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। এই ম্যাচে জয় পেলে আর্জেন্টিনার নকআউট পর্ব নিশ্চিত হবে। একই সঙ্গে একটি গোল করতে পারলেও ক্লোসাকে ছাড়িয়ে এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন মেসি।

ক্লোসার দখলে থাকা আরেকটি রেকর্ডও ভেঙে দেওয়ার দ্বারপ্রান্তে আছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল আর্জেন্টাইন তারকার বিশ্বকাপে পাওয়া ১৬তম জয়, জার্মানির হয়ে ক্লোসাও বিশ্বকাপে একই পরিমাণ ম্যাচ জিতেছেন। ফলে আজ আর্জেন্টিনা জিতলে মেসি জয়ের রেকর্ডেও ক্লোসাকে ছাড়িয়ে যাবেন।

এর আগে আলজেরিয়ার বিপক্ষে মেসি তিন গোলের প্রথমটি তিনি পেয়েছিলেন বক্সের বাইরে থেকে নেওয়া দূরপাল্লার শটে। পেনাল্টি বক্সের বাইরে থেকে সব মিলিয়ে তাঁর গোল পাঁচটি। এত দিন এই রেকর্ডটি এককভাবে ব্রাজিলের রিভেলিনোর দখলে ছিল, আলজেরিয়ার বিপক্ষে ওই গোলের পর তাঁর পাশে বসেছেন মেসি। ব্রাজিলের হয়ে ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপ খেলে বক্সের বাইরে থেকে পাঁচটি গোল করেন রিভেলিনো। আজ বক্সের বাইরে থেকে গোল করলেই তাকে ছাড়িয়ে যাবেন আর্জেন্টিনা অধিনায়ক। ২০১৪ সালে ব্রাজিলের মাটিতে বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে গোল করেছিলেন মেসি। ২০২২ সালে কাতার বিশ্বকাপে মেক্সিকো আর এবার আলজেরিয়ার বিপক্ষে।

নিজের রেকর্ড ভাঙার প্রসঙ্গে ক্লোসা বলেন, ‘আমি নিশ্চিত এবারের বিশ্বকাপেই আমার রেকর্ড ভেঙে যাবে। যেহেতু এটি একটি বর্ধিত টুর্নামেন্ট, ম্যাচ বেশি, তাই গোল করার সুযোগও অনেক বেশি থাকবে। মেসি এবং এমবাপে, দুজনই টুর্নামেন্টে অনেক দূর যাবে। রেকর্ড তো একদিন না একদিন ভাঙার জন্যই তৈরি হয়, তাই এতে আমার কোনো আক্ষেপ নেই। তবে আমার ১৬ গোলের রেকর্ড যদি ভাঙতেই হয়, তবে আমি চাইব সেটা যেন লিওনেল মেসিই ভাঙুক। তিনি আরও বলেন, ‘ আমি সব সময়ই মেসির একজন অন্ধ ভক্ত; ও শুধুই একজন জিনিয়াস, এক ফুটবল জাদুকর।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।