https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 23 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পেট্রোনাস সিইওর সৌজন্য সাক্ষাৎ

admin
June 23, 2026 12:26 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্কঃ
মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানি পেট্রোনাস এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিইও (ডাউনস্ট্রিম) ডাতুক সাজালি হামজা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ডাতুক সাজালি হামজা বর্তমানে পেট্রোনাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডাউনস্ট্রিম ব্যবসার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (২২ জুন ২০২৬) মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে কুয়ালালামপুরের হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণ, বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

এছাড়া বাংলাদেশে এলএনজি সরবরাহ নিশ্চিতকরণ এবং পেট্রোনাসের সম্ভাব্য বিনিয়োগের বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।
বৈঠকে জ্বালানি নিরাপত্তা, দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ এবং বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে সম্ভাব্য অংশীদারিত্বের বিষয়গুলো গুরুত্ব পায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।