মিন্টু ইসলাম:
১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো: সাইদুজ্জামান হিমু খানপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও পড়ালেখার মান নিবিড়ভাবে যাচাই করেন।
পরিদর্শনকালে শিক্ষা কার্যক্রম আরও ফলপ্রসূ করতে শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে প্রতিটি বিষয়ের মৌলিক (বেসিক) ধারণা ও মূল বিষয়বস্তু শিক্ষার্থীদের নিকট স্পষ্ট করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
এছাড়া শ্রেণিকক্ষে শিখন কার্যক্রমে পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে চিহ্নিত করে তাদের প্রতি অধিকতর যত্ন ও বিশেষ মনোযোগ প্রদান এবং প্রধান শিক্ষককে শ্রেণিপাঠের পাশাপাশি খেলাধুলা, উপস্থিত বক্তব্য, বিতর্কসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে (Extra-curricular activities) শিক্ষার্থীদেরকে নিয়োজিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
খানপুর ইউনিয়ন পরিষদের মাধ্যমে ১৮ টি প্রাথমিক বিদ্যালয় ও ১৪ টি মাধ্যমিক স্কুলের জন্য ফুটবল বিতরণ করেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পিয়ার হোসেন , খানপুর এসময় উপস্থিত ছিলেন।

