শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১২পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ মো: শাফিকুর রহমান ওরফে শাফিন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছেন।
শনিবার (১৪ নভেম্বর) রাতে তাকে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর গ্রামের ফায়ার সার্ভিসের দক্ষিণে মহাসড়কের সার্ভিস লেনের ওপর থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাফিন বগুড়া শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রামনগর মধ্যপাড়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
এব্যাপারে বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: একরামুল হোসাইন জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

