https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 29 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজি চালককে শ্বাসরোধে হত্যা, অটোরিকশা ছিনতাই

admin
June 29, 2026 7:48 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় এক সিএনজি অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর তার ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎নিহত আব্দুল মান্নান (৫০) গাবতলী উপজেলার মালিয়ানডাঙা গ্রামের আফজাল হোসেন গেদা মন্নার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সিএনজি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৮ জুন) দিবাগত রাতে কয়েকজন ব্যক্তি সারিয়াকান্দি যাওয়ার কথা বলে আব্দুল মান্নানের সিএনজি ভাড়া করেন। যাত্রীবেশী দুর্বৃত্তরা উপজেলার কামালপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের ‘আন্ধারে ব্রিজ’ এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার সিএনজি অটোরিকশাটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

‎সোমবার (২৯ জুন) ভোরে স্থানীয় লোকজন রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর নিহতের স্বজনদের বিষয়টি জানানো হয়।

‎সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে চালক আব্দুল মান্নানকে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

‎তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। ছিনতাই হওয়া সিএনজি উদ্ধারের পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।