দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বগুড়া জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন বিভিন্ন শাখা, উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে ৯টি পদে মোট ১১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়া থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জারী সহকারী, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, সার্টিফিকেট পেশকার, ক্রেডিট চেকিং কাম-সার্টিফিকেট সহকারী, মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী, ট্রেসার, কার্যসহকারী, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
পদ ও শূন্যপদের সংখ্যা
পদ
গ্রেড
শূন্যপদ
জারী সহকারী
১৫
২টি
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
১৬
১টি
সার্টিফিকেট পেশকার
১৬
১১টি
ক্রেডিট চেকিং কাম-সার্টিফিকেট সহকারী
১৬
১২টি
মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী
১৬
১১টি
ট্রেসার
১৬
২টি
কার্যসহকারী
১৬
১টি
অফিস সহায়ক
২০
৭২টি
নিরাপত্তা প্রহরী
২০
১টি
মোট শূন্যপদ: ১১৩টি।
১৫তম গ্রেডের পদের বেতন স্কেল ৯,৭০০–২৩,৪৯০ টাকা এবং ১৬তম গ্রেডের পদের বেতন স্কেল ৯,০০০–২১,৮০০ টাকা। ২০তম গ্রেডের পদের বেতন স্কেল ৮,২৫০–২০,০১০ টাকা।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীদের ২৪ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শেষ সময় ১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা।
আবেদন করতে হবে dcbogura.teletalk.com.bd ওয়েবসাইটে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন ফি
বিজ্ঞপ্তিতে উল্লেখিত ১ থেকে ৭ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ৮ ও ৯ নম্বর পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
অনলাইনে আবেদন করার পর টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে নির্ধারিত নিয়মে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান ও ‘ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১’ অনুসরণ করা হবে। একজন প্রার্থী বিজ্ঞপ্তিতে উল্লিখিত যেকোনো একটি পদে আবেদন করতে পারবেন।
বিস্তারিত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, ফি জমাদানের নিয়ম ও অন্যান্য শর্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নিচে বগুড়া জেলা প্রশাসনের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিন…




