দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে ‘অফিস সহায়ক (এমএলএসএস)’ পদে ১১ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এসব পদে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় বেতন স্কেল-২০১৫-এর গ্রেড-২০ অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতন স্কেলে চাকরি করবেন।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।
পদ: অফিস সহায়ক (এমএলএসএস)
পদসংখ্যা: ১১টি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর (২৮ আগস্ট ২০২৬ তারিখে)
আবেদন ফি: ১০০ টাকা
আবেদনের শেষ সময়: ২৮ আগস্ট ২০২৬
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমির অফিসিয়াল ওয়েবসাইট (https://bpa.police.gov.bd/) থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
ফরমটি যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র ও ১০০ টাকা অফেরতযোগ্য পরীক্ষার ফিসহ ‘প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী’ বরাবর ডাকযোগে পাঠাতে হবে।
আবেদনপত্রের খামের ওপর পদের নাম এবং খামের বাঁ পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে।
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদনের শেষ সময়: ২৮ আগস্ট অথবা ৩০ আগস্ট ২০২৬।

