https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 3 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ধুনটে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দুই

admin
March 3, 2025 7:12 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া ধুনট থানা পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম (৪০), ও ওয়াদুদ মিয়া (৪৬), নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত রবিবার (০২ই মার্চ) রাত্রী ৪টা ৪৫ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের অন্তর্গত রত্নীপাড়া গ্রামের  লোহার ব্রীজের উত্তর পাশে চিকাশী টু ধুনট গামী পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, গাইবান্ধা জেলার সদর উপজেলার কিসমত মালীবাড়ী (কাবলীবাজার) গ্রামের  মৃত আব্দুস সামাদ সরকার এর ছেলে গাঁজা ব্যবসায়ী রফিকুল ইসলাম ও  বারুইপাড়া গ্রামের মৃত আবুল আজিজ ব্যাপারীর ছেলে সিএনজি চালক ওয়াদুদ মিয়া।

সোমবার (০৩ই মার্চ) দুপুর ১টার দিকে ধুনট থানার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চিকাশী থেকে ধুনট গামী একটি সিএনজি কারে গাঁজা পরিবহন করছে। তখন ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হায়দার আলী, এএসআই মোঃ সেলিম শেখ, মোঃ আঃ কুদ্দুস’সহ সঙ্গী ফোর্স একটি টিম ধুনট থানার বিভিন্ন এলাকায় সরকারী গাড়ীযোগে গ্রেপ্তারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার পরিচালনা করে। অভিযানকালে ১৬ কেজি গাঁজাসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।                                                  এসময় ১৬ কেজি গাঁজাসহ গাঁজা বহনকারী সিএনজি জব্দ করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম  জানান, ১৬ কেজি গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী রফিকুল ইসলাম ও গাঁজা ব্যবসায়ীর সহযোগিতাকারী সিএনজি চালক ওয়াদুদ মিয়াকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বগুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।