https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 22 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিচালনা কমিটি গঠন

admin
May 22, 2026 11:56 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

‘সভাপতি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, পরিচালক আমিনুল দেওয়ান সজল’ নির্বাচিত হয়েছেন।
বগুড়া শহরের দত্তবাড়িতে অবস্থিত শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিচালনা কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নবগঠিত এ কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে সভাপতি এবং আমিনুল হক দেওয়ান সজলকে পরিচালক মনোনীত করা হয়েছে।

এছাড়া কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

বৃহস্পতিবার (২১ মে ২০২৬) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম.আর ইসলাম স্বাধীন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব মো. আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ অ্যাডভোকেট মেহেদুল ইসলাম, এইচ এম মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি, অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ এবং ডা. মো. ইউনুস আলী।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।