শেরপুর বগুড়া প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শেরপুর ২ নং গাড়ীদহ মডেল ইউনিয়নের উদ্যোগে এক বিশাল সুধী সমাবেশ ও এক নৈশভোজের আয়োজন করা হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাদ মাগরিব উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে উক্ত ইউনিয়নের সেক্রেটারি মোঃ আঃ রউফ এর সঞ্চালনায় ও ইউনিয়ন আমীর মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোঃ আব্দুল বাছেদ।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ মানছুরুর রহমান।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী শেরপুর উপজেলা জামায়াতের আমীর শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল্লাহ আল মুস্তাফিধ নাসিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাড়ীদহ মডেল ইউনিয়নের চেয়ারম্যান উক্ত ইউনিয়নের নায়েবে আমির মাওলানা মোঃ তবিবুর রহমান, অফিস সেক্রেটারী মাওলানা মোঃ আনিছুর রহমান, বায়তুল মাল সম্পাদক মোঃ আঃ মান্নান,আবু তাহের প্রমুখ।

