https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 6 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার আদমদীঘিতে বাসে অভিযান: ৪০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

admin
June 6, 2026 4:21 pm
Link Copied!

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিন্টু আলী প্রাং (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় বগুড়া। শনিবার (৬ জুন ২০২৬) সকালে উপজেলার সান্তাহার হবির মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত মিন্টু আলী প্রাং নওগাঁ পৌরসভার আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত ইউসুফ আলী প্রাং ও মৃত রাশিদা খাতুনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত বগুড়া-নওগাঁ মহাসড়কের দক্ষিণ পাশে চট্টগ্রাম থেকে নওগাঁগামী হানি এন্টারপ্রাইজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় বাসে থাকা টিকিটবিহীন যাত্রী মিন্টু আলী প্রাংয়ের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়।

তল্লাশিকালে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেট দুটির ভেতর থেকে মোট ৪০০ পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একই সঙ্গে মাদক বিক্রয় ও যোগাযোগের কাজে ব্যবহৃত একটি ‘অ্যামিগো’ ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন এবং একটি সিম কার্ডও উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক নির্মূল ও মাদক পাচার প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। তারা সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কঠোর অবস্থান এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।