https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 27 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার আদমদীঘিতে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

admin
October 27, 2026 9:09 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎বগুড়ার আদমদীঘি উপজেলায় ২০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি আভিযানিক দল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত দুজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (২৭ অক্টোবর) আদমদীঘি উপজেলায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তারকৃতরা হলেন, আদমদীঘি উপজেলার কাইদপাড়া এলাকার মো. মুকুলের ছেলে মো. রিপন হোসেন (২০) এবং একই এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে মো. রাকিব (২০)।
‎
‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই যুবকের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাঁদের গ্রেপ্তার করা হয়।
‎
‎পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
‎
‎মাদকবিরোধী এ ধরনের অভিযান মাদকের বিস্তার রোধ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।