https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 19 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে নিমগাছী ইউনিয়ন বিএনপি নেতার শ্বশুরের ইন্তেকাল

admin
September 19, 2026 8:54 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন আলীর শ্বশুর আশরাফ আলী (৬৫) ইন্তেকাল করেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

‎মৃত আশরাফ আলী উপজেলার নিমগাছী ইউনিয়নের সোনাহাটা পাড়ার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
‎শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টায় নিজ বাড়িতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

‎আশরাফ আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন; বগুড়া জেলা বিএনপির সদস্য ও ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা, নিমগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজল-এ-খুদা তুহিন, সিনিয়র সহসভাপতি বনিজার রহমান বাটুল, সহসভাপতি মুজাহিদুল ইসলাম ও ফজলুল হক এবং সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম।

‎এ ছাড়া শোক জানিয়েছেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী আব্দুল কাদের, মুরাদুজ্জামান, শাহাদাৎ হোসেন স্বপন, রেজাউল করিম, ফজলুল হক, শফিকুল ইসলাম, রজিব উদ্দিন, আব্দুল মজিদ, ফারুক হোসেন, ফরহাদ হোসেন, আমিনুল ইসলাম, মিস্টার আলী, সুজাত হোসেন ও ওয়াজেদুর রহমান।

‎শোক প্রকাশকারীদের মধ্যে আরও রয়েছেন যুবদল নেতা মোস্তাফিজুর রহমান, দুলাল আহমেদ, তরিকুল ইসলাম, মিনারুল ইসলাম মিনার, রিপন আহমেদ, শামীম আহমেদ ও রাজু আহমেদ; উপজেলা ছাত্রদল নেতা আল-আমিন সরকার; ইউনিয়ন ছাত্রদল নেতা সিয়াম হোসেন, লাজলু মিয়া, মেহেদী হাসান ও আজিজুল হক; কৃষক দলের নেতা শফিকুল ইসলাম; স্বেচ্ছাসেবক দলের নেতা বিটুল সরকার এবং শ্রমিক দলের নেতা হেলাল উদ্দিন, হোসেন আলী ও রিপন মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
‎শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।