https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 19 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বায়তুর রহিম জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন

admin
September 19, 2026 6:59 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলার বারোপুর বাঁশবাড়িয়া এলাকায় বায়তুর রহিম জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহুরুল আলম, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল করিম রাফি, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মানিক এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন পেস্তা।

বায়তুর রহিম জামে মসজিদ কমিটির সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ কমিটির সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা মসজিদের পুনর্নির্মাণ কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে মসজিদটির ভূমিকা আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম পুনর্নির্মাণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি মসজিদের উন্নয়নকাজে সবার সহযোগিতা কামনা করেন।
স্থানীয়দের প্রত্যাশা, পুনর্নির্মাণ শেষে বায়তুর রহিম জামে মসজিদটি এলাকার মুসল্লিদের জন্য আরও আধুনিক, সুবিধাজনক ও উপযোগী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।