https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 19 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার দিলেন চীনা অতিথিরা

admin
September 19, 2026 10:29 pm
Link Copied!

মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন ‘খানপুর ইউনিয়ন সোনালী সংসদ’। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে চারজন চীনা অতিথি উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

খানপুর ইউনিয়ন সোনালী সংসদের সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ফিজ, শাহীন তোতা, সেলিম রেজা মিন্টু ও জাহাঙ্গীর আলম তোতাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় চীনা অতিথিদের উপস্থিতিতে সংবর্ধনা ও পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা।

ফেরদৌস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক সহযোগিতা করেন খানপুর ইউনিয়ন সোনালী সংসদের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সৈকত, দপ্তর সম্পাদক মুফতি আব্দুল মমিনসহ সংগঠনের স্বেচ্ছাসেবকেরা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।