https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 1 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি ৯৪টি স্মার্টফোন উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের ৮ সদস্য গ্রেপ্তার‎

admin
October 1, 2026 3:25 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে একটি মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৯৪টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

‎পুলিশ জানায়, ধুনট পৌরসভার ধুনট বাজারের ইসামতি ডিজিটাল কমপ্লেক্সের প্রথম তলায় ‘মাসুদ টেলিকম’ নামে মোবাইল ফোনের দোকান রয়েছে। গত ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান দোকানের মালিক মো. মাসুদ রানা (৪২)। পরে ৩০ সেপ্টেম্বর সকালে মার্কেটের নৈশপ্রহরী মো. সুলতান হোসেন নিয়ম অনুযায়ী মার্কেটের দোকানগুলোর শাটার ও তালা পরীক্ষা করে সবকিছু ঠিকঠাক দেখতে পান।

‎পুলিশের ভাষ্য অনুযায়ী, নৈশপ্রহরী সকাল ৭টার দিকে দায়িত্ব শেষে বাড়িতে চলে যান। পরে বাসার ফেলে যাওয়া চাবি নিতে সকাল সোয়া ৮টার দিকে আবার মার্কেটে ফিরলে তিনি পিঠে কলেজ ব্যাগ বহনকারী ৯-১০ জন অজ্ঞাত ব্যক্তিকে মার্কেট থেকে বের হতে দেখেন। এতে সন্দেহ হওয়ায় তিনি মার্কেটের ভেতরে গিয়ে ‘মাসুদ টেলিকম’ দোকানের শাটারের তালা ভাঙা ও শাটার খোলা দেখতে পান। পরে মোবাইল ফোনে দোকান মালিককে বিষয়টি জানান।

‎খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দোকান মালিক দেখতে পান, দোকানের ভেতরের মালামাল তছনছ করা হয়েছে। পাশাপাশি গ্যালারিতে সাজিয়ে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নেই। এসব মোবাইল ফোনের আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা।

‎এ ঘটনায় দোকান মালিক মো. মাসুদ রানা বাদী হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ দেন। পরে ধুনট থানার মামলা নম্বর-২৬, তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬, দণ্ডবিধির ৩৮০/৪৬১ ধারায় মামলা রুজু করা হয়। মামলাটির তদন্তভার দেওয়া হয় ধুনট থানার এসআই মো. ওসমান গনীর ওপর।

‎পুলিশ জানায়, বগুড়া জেলা পুলিশের বিশেষ টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোর চক্রের গতিবিধি শনাক্তে কাজ শুরু করে। ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে চক্রটি যেসব পথ ব্যবহার করে পালিয়েছে, সেসব এলাকায় অভিযান ও তথ্য সংগ্রহ করা হয়। প্রথমে ধুনট সিএনজি স্ট্যান্ড এবং পরে শেরপুর থানার ঢাকা বাসস্ট্যান্ড থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। পুলিশ জানতে পারে, চোর চক্রের সদস্যরা শ্যামলী পরিবহনের একটি বাসে করে ঢাকার দিক থেকে উত্তরাঞ্চলের পথে যাচ্ছে।

‎এরপর পুলিশ দ্রুত কৌশল পরিবর্তন করে দুইটি টিমে অভিযান পরিচালনা করে। একটি দল পেছন থেকে যমুনা পশ্চিম সেতুর দিকে অগ্রসর হয়। অপর দলটি ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলামের নেতৃত্বে সিরাজগঞ্জের কাজীপুর থানা হয়ে যমুনা পশ্চিম থানা এলাকার দিকে যায়।

‎একই সময়ে সিরাজগঞ্জ জেলা পুলিশের সহায়তা চেয়ে যমুনা পশ্চিম থানা পুলিশকে শ্যামলী পরিবহনের বাসটি তল্লাশির জন্য অনুরোধ করা হয়। পরে ৩০ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে বাসটি যমুনা টোলপ্লাজায় পৌঁছালে যমুনা পশ্চিম সেতু থানা পুলিশের সহায়তায় বাসটিতে তল্লাশি চালানো হয়।

‎তল্লাশির সময় বাস থেকে ধুনটের ওই দোকান থেকে চুরি যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৯৪টি স্মার্টফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে আন্তঃজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী থানার সৈয়দপাড়ার মো. আল আমিন (৩০), বাকুলিয়া থানার সিএমপি এলাকার মো. আক্কাস আলী (৩৫), নরসিংদীর রায়পুরা থানার চর মদিনা নগরের মো. ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চব্বাস মোল্লাবাড়ীর মো. ইয়াছিন আরাফাত (৩৮), কুমিল্লার চান্দিনা থানার নওয়াবপুরের মো. রবিউল ইসলাম (৩৩), মুরাদপুর থানার কামাল্লা এলাকার মো. আলা উদ্দিন (২৫), চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী থানার পাঠানপাড়ার মো. ইসরাফিল রহমান (২৭) এবং কোতোয়ালি থানার ইসমাইল ফয়েজো রোড এলাকার মো. হৃদয় (৩৪)।

‎পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সিডিএমএসে যাচাই করে তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলার তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।

‎বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে পুলিশ রিমান্ডের আবেদন করা হবে। পাশাপাশি উদ্ধার হওয়া ৯৪টি মোবাইল ফোনের প্রকৃত মালিকানা যাচাই ও শনাক্তকরণ শেষে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মালিকদের কাছে হস্তান্তর করা হবে।

‎পুলিশের কর্মকর্তারা বলছেন, সিসিটিভি ফুটেজ, দ্রুত সমন্বিত অভিযান এবং আন্তঃজেলা পুলিশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অল্প সময়ের মধ্যে চুরি যাওয়া বিপুলসংখ্যক মোবাইল ফোন উদ্ধার সম্ভব হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং সংঘবদ্ধ অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) শামস-ই-তাবরীজের তদারকি ও সহযোগিতায় এবং ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।