https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 5 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব শিক্ষক দিবসে বগুড়া শেরপুরে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা

admin
October 5, 2026 7:51 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বগুড়ার শেরপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মান জানিয়েছে আলোর পথের পথিক ফাউন্ডেশন।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শেরপুর সরকারি কলেজ, শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়।

ফাউন্ডেশনের আহ্বায়ক মো. শরীফ হাসান নিরবের পরিচালনায় কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি মো. আব্দুল মমিন, মোছা. সোনালী আক্তার, মো. কামরুল হাসান সৈকতসহ অন্য সদস্যরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় ফাউন্ডেশনের আহ্বায়ক মো. শরীফ হাসান নিরব বলেন, ‘শিক্ষক মানুষ গড়ার কারিগর। তাঁরা শিক্ষার্থীদের আলোর পথ দেখান। তাঁদের অক্লান্ত পরিশ্রম ও দেখানো সুপথ অনুসরণ করেই শিক্ষার্থীরা ভবিষ্যতে চিকিৎসক, শিক্ষক, আইনজীবী, পুলিশসহ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হয়। শিক্ষকদের অবদান কখনো ভুলে যাওয়ার নয়। তাই প্রতি বছরের মতো এবারও তাঁদের সম্মান জানাতে আমাদের এই আয়োজন।’

মুফতি মো. আব্দুল মমিন বলেন, ‘শিক্ষক আমাদের মাথার তাজ। তাঁদের সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব।’

মোছা. সোনালী আক্তার বলেন, ‘শিক্ষকরা আমাদের সুপথ দেখান এবং জ্ঞানের আলোয় আলোকিত করেন। তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা সবসময় থাকবে।’

মো. কামরুল হাসান সৈকত বলেন, ‘শিক্ষার্থী হিসেবে প্রত্যেকেরই শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।’

ফাউন্ডেশনের পরিচালক মো. কাওছার শেখ বলেন, ‘শিক্ষকদের প্রতি আমাদের সবসময় সম্মান ও শ্রদ্ধা নিবেদন থাকা উচিত। সমাজ গঠনে তাঁদের অবদান অপরিসীম।’

কর্মসূচিতে ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।