https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 21 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

‎বগুড়ার ধুনটের তারাকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন

admin
June 21, 2026 1:39 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত ১২ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন পিস্টন।

শনিবার (২০ জুন ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি চূড়ান্ত করা হয়। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং একটি আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

‎সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, একটি দক্ষ ও কার্যকর ম্যানেজিং কমিটি বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

‎নবনির্বাচিত সভাপতি শাহাদাৎ হোসেন পিস্টন বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং সরকারের শিক্ষা-সংক্রান্ত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা নিয়ে কাজ করব। বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করা হবে।”

‎নবগঠিত কমিটির সদস্যরা হলেন – সভাপতি শাহাদাৎ হোসেন পিস্টন, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সালমা আক্তার, দাতা সদস্য আনিসুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য মোছা. রুনা আক্তার ও রসুল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি এস.এম. সামিউল ইসলাম ও আতিয়া সিদ্দিকী, অভিভাবক সদস্য ইতি খাতুন, রেহেনা খাতুন, সোহেল রানা, সহ-সভাপতি হলেন- নাজমুল কাদের বুলেট এবং তোতাউর রহমান।

‎এদিকে নতুন কমিটি গঠনের খবরে বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উৎসাহ ও ইতিবাচক সাড়া দেখা গেছে। স্থানীয়রা আশা করছেন, নবগঠিত কমিটির কার্যকর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।

‎ সংশ্লিষ্টরা মনে করছেন, বিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষা সম্প্রসারণ এবং বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে কমিটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।