https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 3 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শিবগঞ্জে ১০০ গ্রাম গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

admin
July 3, 2026 12:39 am
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ২টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

‎বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তাদের গ্রেফতার করে।

‎গ্রেফতারকৃতরা হলেন – মিনহাজ (৩৫), পিতা: মৃত জাহাঙ্গীর, গ্রাম: মহাস্থান নামাপাড়া, থানা: শিবগঞ্জ এবং মতি (২৫), পিতা: মৃত মালেক মিয়া, গ্রাম: পলাশবাড়ী, থানা: বগুড়া সদর।

‎অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত একজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি একজনকে ৫০০ টাকা এবং অপরজনকে ২০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।