মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুরে নাশকতা, বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গাড়ীদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আরিফ মাহমুদ (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত প্রায় ১১টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর গিলাবাড়ী বিলের মাথা এলাকার একটি সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. আরিফ মাহমুদ উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনী গ্রামের মৃত মহির উদ্দিন মণ্ডলের ছেলে এবং গাড়ীদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি।
শেরপুর থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ২০২৪ সালের ১৫ নভেম্বর দায়ের হওয়া একটি নাশকতা, বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় (এফআইআর নং-১২, জিআর নং-৩১৮) তিনি এজাহারভুক্ত আসামি।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

